Posts

Showing posts with the label বিড়া
আরবরা মাথায় কালো বেড়ি পরে কেন? আরবরা মাথায় রুমালের উপর 'বেড়ি' বেঁধে থাকে। কী ছোট, কী বড়- সকলেই ওই বেড়ি পরে। বলতে গেলে এটা আরবদের জাতিগত নিদর্শন। এটা শুধু জাতিগত নিদর্শনই নয়; এটা তাদের জাতিগত ঐতিহ্য। কিন্তু কীভাবে? শুনুন তাহলে- নুমান বিন মুনজির। আরবের একজন সরদার গোছের লোক ছিলেন। তার পরমা সুন্দরী ক'জন কন্যা ছিল। দেখলে চোখ ফেরানো দায়! তখনকার কিসরা অর্থাৎ পারস্যসম্রাট অপরূপা একজন মেয়েকে বিয়ে করার জন্য হন্যে হয়ে খোঁজাখুঁজি করছিলেন। লোকেরা তাকে নুমান বিন মুনজির এর মেয়েদের রূপের গুণাগুণ বর্ণনা করল। শুনে তো কিসরা পাগলপারা! তিনি নুমান বিন মুনজিরের কাছে এই বলে প্রস্তাব পাঠালেন- 'মহামতি কিসরা আপনার একজন মেয়েকে বিয়ে করে আপনাকে সম্মানিত করতে চান!' পারস্যসম্রাট হলে কী হবে, একজন অনারবীর কাছে স্বীয় পরমা সুন্দরী কন্যাকে বিয়ে দেবেন- এটা ভেবে আরব সরদার নুমান বিন মুনজিরের ইজ্জতে বড় ঘা লাগল। তিনি উত্তর দিলেন, 'আমি আরবের একে একে সব যুবকের কাছে আমার মেয়ের বিয়ের প্রস্তাব পেশ করব, তারা যদি সকলেই এই প্রস্তাব নাকচ করে দেয়, তখন আমি আপনার কাছে আমার মেয়েকে বিয়ে দেব!' জবাব শুনে ...