শোক পালনে ভিন্নতা ; আমাদের জন্য শিক্ষা

✒️শোক পালনে ভিন্নতা ; আমাদের জন্য শিক্ষা 

.
.
   প্রসিদ্ধ দুই ব্যক্তি মৃত্যু বরণ করলেন। একজন প্রিন্সিপাল হাবিবুর রহমান (রহঃ)। যিনি ধর্মীয় দৃষ্টিতে সম্মানি ও মর্যাদাবান।
অপরজন ব্যান্ড জগতের লিজেন্ড আইয়ুব বাচ্চু।যে দুনিয়ার দৃষ্টিতে সম্মানি ও মর্যাদাবান।
.
   দুইজনের মৃত্যুতে শোকাহত ভক্তকুল।
আইয়ুব বাচ্চুর জন্য তার ভক্তরা শোক পালন করছে তার গাওয়া গানগুলো শুনে ও প্রচার করে। তাকে বিদায় জানিয়েছে ফুলের গিটার দিয়ে। অশ্রু ঝরিয়েছে ব্যান্ড ও গানের জগতে তার দিকনির্দেশনা আর পাবে না বলে। নতুন করে তার কণ্ঠে আর গান শুনতে পারবে না বলে ব্যথিত তার ভক্তকুল। 
.
অপরদিকে
প্রিন্সিপাল হাবিবুর রহমান (রহঃ) এর ইন্তেকালে তাঁর ভক্তকুল শোক পালন করছেন তাঁর বয়ান ও মুক্তারচে' দামি কথাগুলো শুনে ও প্রচার করে।তাকে বিদায় জানিয়েছেন "রহিমাহুল্লাহু" বলে। অশ্রু ঝরাচ্ছেন ইসলামী আন্দোলন ও আধ্যাত্মিক জগতের রাহবার হারিয়েছেন বলে। তাঁর নেতৃত্ব ও বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর পাবে না বলে ব্যথিত তাঁর ভক্তকুল।
.
    মৃত্যু তো মৃত্যু-ই।দুইজনে-ই তো মুসলমান। তবে কেনো শোক পালনে ভিন্নতা?
এর একটা জবাব, "মানুষ যা রেখে যায় তা নিয়ে স্মৃতিচারণ ও শোক পালন করা হয়"
.
   আফসোস! আইয়ুব বাচ্চু চলে গেছেন কিন্তু রেখে গেছেন পাপ ও পাপের সূচনা। মুছে যেতে পারেন নি তার পাপ ও পাপের সূচনা। তাই আজ মৃত্যুর পরও পাপের বোঝা ভারি হচ্ছে।
যদি আল্লাহ মাফ করে দেন তবে ভিন্ন কথা
.
   প্রিন্সিপাল হাবিবুর (রহঃ) রেখে গেছেন নেক সন্তান। করেছেন ইলম প্রচার। দিয়েছেন দ্বীনি দাওয়াত। আরো কত সদকায়ে জারিয়া।যার প্রতিফল -প্রতিদান স্বরূপ মৃত্যুর পরও নেক পাচ্ছেন ইনশাআল্লাহ।
.
   অতএব, যে যতটুকু নেক অর্জন করবে সে ততটুকু পাবে। পাপের ক্ষেত্রেও এমন।
আবার যে যতটুকু নেক জারি রেখে ইন্তেকাল করবে সে ততটুকু পেতে থাকতে। ঠিক পাপের ক্ষেত্রেও এমন।
.
  পাঠকের মনে যেনো ভুল ধারণা সৃষ্টি না হয় তাই বলে নেয়া ভালো যে, বাহ্যিক অবস্থার উপর ভিত্তি করে উক্ত কথাগুলো বলা হয়েছে। কারণ আইয়ুব বাচ্চু নেক করে নি বা জারি রেখে যায় নি তা কিন্তু বলি নি বরং বাহ্যিক অবস্থা হল, তার পাপগুলো প্রচার করা হচ্ছে এবং তা ফুটিয়ে তুলছে তাই বক্তব্যও সে দিক ফলো করে দেয়া হয়েছে।। প্রিন্সিপাল (রহঃ) এর ব্যপারে সেম।
.
   আইয়ুব বাচ্চুর যারা ফ্যান ও ফলোয়ার এবং বিশেষ করে তার সন্তান। তাদের জন্য করণীয় হলো, তার পাপের চিহ্নগুলো মুছে দেয়া, বেশি বেশি তার জন্য করা এবং সদকায়ে জারিয়া করা।
প্রকৃত পক্ষে যারা তাকে ভালোবাসে তারা কখনো চাইবে না সে কষ্ট পাক তাই তার পাপগুলো প্রচার না করাই প্রকৃত ভালোবাসা।
.
  কোনো মুসলমান ইন্তেকাল করলে তার পাপ মুছে দিয়ে, পূণ্যগুলো প্রচার করুন। তার জন্য বেশি বেশি দোয়া ও সদকায়ে জারিয়া করুন। এটাই আমাদের করণীয় ও প্রকৃত ভালোবাসার লক্ষণ।
.
.
.
মৃত্যুর পরেও পূণ্য বা পাপ জারি থাকে তার দলীল নিচে দেয়া হলো।পোস্ট বেশি বড় হয়ে যাচ্ছে তাই শুধু একটি আয়াত ও দু'টি হাদীস পেশ করা হলো ↓
.
 কোরআন থেকে দলীল -
لِیَحْمِلُوْۤا اَوْزَارَهُمْ كَامِلَةً یَّوْمَ الْقِیٰمَةِ وَ مِنْ اَوْزَارِ الَّذِیْنَ یُضِلُّوْنَهُمْ بِغَیْرِ عِلْمٍ اَلَا سَآءَ مَا یَزِرُوْنَ.

কিয়ামতের দিন তারা নিজেদের (কৃত গোনাহের) পরিপূর্ণ ভারও বহন করবে এবং তাদেরও ভারের একটা অংশ, যাদেরকে তারা অজ্ঞতার কারণে বিপথগামী করছে। -সূরা নাহল (১৬) : ২৫
.
  হাদীস থেকে দলীল -

    মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার তিনটি আমল ছাড়া সমস্ত আমল তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমল তিনটি হচ্ছে- সদকায়ে জারিয়া, এমন ইলম, যা থেকে উপকৃত হওয়া যায় এবং নেক সন্তান, যে তার জন্য দুআ করে। -সহীহ মুসলিম, হাদীস ৪৩১০
.
   জারীর ইবনে আবদুল্লাহ আল বাজালী রা.  থেকে বর্ণিত, একবার কিছু বেদুঈন কম্বল পরিহিত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এল। তিনি তাদের দুরবস্থা দেখলেন। তারা ভীষণ অভাবগ্রস্ত ছিল। উপস্থিত লোকদেরকে তিনি তাদের জন্য দান করার প্রতি উৎসাহিত করলেন। কিন্তু এ কাজে তারা কিছুটা দেরি করল। এতে নবীজীর চেহারায় অসন্তুষ্টির ছাপ ফুটে উঠল। কিছুক্ষণ পর এক আনসারী একটি রূপার থলি নিয়ে এল। কিছুক্ষণ পর আরেকজন এল। এভাবে একে একে সকলেই দান করলেন। তখন নবীজীর চেহারায় প্রসন্নতা ফুটে উঠল। তিনি ইরশাদ করলেন-
যে ব্যক্তি ইসলামে কোনো উত্তম নিয়ম চালু করে, তা অনুযায়ী পরবর্তীতে আমল করা হয়, তার জন্য আমলকারীদের অনুরূপ সওয়াব লেখা হবে। তাদের সওয়াব সামান্য পরিমাণও কমানো হবে না। আর যে ইসলামে কোনো মন্দ নিয়ম চালু করে, তা অনুযায়ী পরবর্তীতে আমল করা হয়, তার জন্য আমলকারীদের অনুরূপ গোনাহ লেখা হবে। তাদের গোনাহ কিছুমাত্রও কমানো হবে না। -সহীহ মুসলিম, হাদীস ১০১৭
.
.
  আমাদের জন্য শিক্ষা :
.
এই দুই ব্যক্তির ইন্তেকাল ও পরবর্তী অবস্থা থেকে আমাদের শিক্ষা নেয়া উচিৎ, আমরা দুনিয়াতে কী রেখে যাচ্ছি বা যাবো? পাপ জারি করে রেখে যাবো না কি নেক জারি করে রেখে যাবো?  এ সীদ্ধান্ত আমার ও আপনার।তাই সময় থাকতে সঠিক সীদ্ধান্ত নিতে হবে।
.
  আমরা কেউ থাকবো না। চলে যেতে হবে এমন জগতে যার কোনো শেষ নেই। সেই জগতে সুখ পেতে চাই, না দুঃখ পেতে চাই? অবশ্যই সুখ পেতে চাই। তাই স্বল্প সময়ের সামান্য দুনিয়ার মোহে পরে অনন্তকালের সুখকে নষ্ট না করাই বুদ্ধিমানের কাজ।এ জন্য আসুন ↓ ↓

 "পাপ বর্জন করি, নেক অর্জন করি।
পাপের সূচনা বন্ধ করি, নেকের সূচনা জারি করি"

- খালেদ সাইফুল্লাহ আকন্দ



Comments

সর্বাধিক যে পোস্ট দেখা হয়েছে