আরবরা মাথায় কালো বেড়ি পরে কেন? আরবরা মাথায় রুমালের উপর 'বেড়ি' বেঁধে থাকে। কী ছোট, কী বড়- সকলেই ওই বেড়ি পরে। বলতে গেলে এটা আরবদের জাতিগত নিদর্শন। এটা শুধু জাতিগত নিদর্শনই নয়; এটা তাদের জাতিগত ঐতিহ্য। কিন্তু কীভাবে? শুনুন তাহলে- নুমান বিন মুনজির। আরবের একজন সরদার গোছের লোক ছিলেন। তার পরমা সুন্দরী ক'জন কন্যা ছিল। দেখলে চোখ ফেরানো দায়! তখনকার কিসরা অর্থাৎ পারস্যসম্রাট অপরূপা একজন মেয়েকে বিয়ে করার জন্য হন্যে হয়ে খোঁজাখুঁজি করছিলেন। লোকেরা তাকে নুমান বিন মুনজির এর মেয়েদের রূপের গুণাগুণ বর্ণনা করল। শুনে তো কিসরা পাগলপারা! তিনি নুমান বিন মুনজিরের কাছে এই বলে প্রস্তাব পাঠালেন- 'মহামতি কিসরা আপনার একজন মেয়েকে বিয়ে করে আপনাকে সম্মানিত করতে চান!' পারস্যসম্রাট হলে কী হবে, একজন অনারবীর কাছে স্বীয় পরমা সুন্দরী কন্যাকে বিয়ে দেবেন- এটা ভেবে আরব সরদার নুমান বিন মুনজিরের ইজ্জতে বড় ঘা লাগল। তিনি উত্তর দিলেন, 'আমি আরবের একে একে সব যুবকের কাছে আমার মেয়ের বিয়ের প্রস্তাব পেশ করব, তারা যদি সকলেই এই প্রস্তাব নাকচ করে দেয়, তখন আমি আপনার কাছে আমার মেয়েকে বিয়ে দেব!' জবাব শুনে ...
Posts
শোক পালনে ভিন্নতা ; আমাদের জন্য শিক্ষা
- Get link
- X
- Other Apps
✒️ শোক পালনে ভিন্নতা ; আমাদের জন্য শিক্ষা . . প্রসিদ্ধ দুই ব্যক্তি মৃত্যু বরণ করলেন। একজন প্রিন্সিপাল হাবিবুর রহমান (রহঃ)। যিনি ধর্মীয় দৃষ্টিতে সম্মানি ও মর্যাদাবান। অপরজন ব্যান্ড জগতের লিজেন্ড আইয়ুব বাচ্চু।যে দুনিয়ার দৃষ্টিতে সম্মানি ও মর্যাদাবান। . দুইজনের মৃত্যুতে শোকাহত ভক্তকুল। আইয়ুব বাচ্চুর জন্য তার ভক্তরা শোক পালন করছে তার গাওয়া গানগুলো শুনে ও প্রচার করে। তাকে বিদায় জানিয়েছে ফুলের গিটার দিয়ে। অশ্রু ঝরিয়েছে ব্যান্ড ও গানের জগতে তার দিকনির্দেশনা আর পাবে না বলে। নতুন করে তার কণ্ঠে আর গান শুনতে পারবে না বলে ব্যথিত তার ভক্তকুল। . অপরদিকে প্রিন্সিপাল হাবিবুর রহমান (রহঃ) এর ইন্তেকালে তাঁর ভক্তকুল শোক পালন করছেন তাঁর বয়ান ও মুক্তারচে' দামি কথাগুলো শুনে ও প্রচার করে।তাকে বিদায় জানিয়েছেন "রহিমাহুল্লাহু" বলে। অশ্রু ঝরাচ্ছেন ইসলামী আন্দোলন ও আধ্যাত্মিক জগতের রাহবার হারিয়েছেন বলে। তাঁর নেতৃত্ব ও বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর পাবে না বলে ব্যথিত তাঁর ভক্তকুল। . মৃত্যু তো মৃত্যু-ই।দুইজনে-ই তো মুসলমান। তবে কেনো শোক পালনে ভিন্ন...
- Get link
- X
- Other Apps
আল হামদুলিল্লাহ। ব্যক্তিগত ব্লগ ক্রিয়েট সম্পন্ন হল। যদিও আমি তেমন অভিজ্ঞ না তবুও ইসলামী মূল্যবোধ রক্ষায় সকল বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি প্রচার করার জন্যই ব্লগে লেখার ইচ্ছা। আল্লাহ পাক সফলতা দান করুন। ইসলাম একটি সর্বজনীন ধর্ম ,ইসলাম একমাত্র সত্য ও মুক্তির ধর্ম, ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান। এমন কোনো দিক নেই যা ইসলামে নেই বরং সকল সাইট এর জন্য ইসলামী রীতিনীতি ,আইন-কানুন নির্ধারিত। এ জন্য ইসলামী আলোচনা করা হবে এবং তা সকল বিষয়ে হবে ইনশাআল্লাহ। পাঠকদের উৎসাহ, উদ্দীপনা ও দোয়ার মাধ্যমে পাশে থাকবেন। জাযাকুমুল্লাহ